Posts

Showing posts from November, 2025

অজ্ঞান ছাড়াই দুইজন গলার ক্যান্সার রোগীর অপারেশন টি সম্পন্ন করেন বিশিষ্ট নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. আহমদ আব্দুল্লাহ জামি।

Image
  অজ্ঞান ছাড়াই দুইজন গলার ক্যান্সার রোগীর বায়োপসি নেয়া হয়েছে অত্যাধুনিক ফ্লেক্সিবল নাকের এন্ডস্কপি মেশিনের মাধ্যমে বগুড়ায় ;ডক্টরস ক্লিনিক ইউনিট ২ এ। অপারেশন টি সম্পন্ন করেন বিশিষ্ট নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. আহমদ আব্দুল্লাহ জামি। এই দুইজন জটিল রোগীর গলার ক্যান্সার ছাড়াও শারীরিক অন্যান্য সমস্যা;হার্টের সমস্যা ও চোয়ালের সমস্যা থাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে অজ্ঞান করে বায়োপসি নেয়া সম্ভবপর হয়নি। আলহামদুলিল্লাহ সফলভাবে তাদের বায়োপসি নেয়া সম্ভবপর হয়েছে এবং রোগী দুইজন ভালো আছেন। অনেক ধন্যবাদ ডাক্তার তৌসিফ, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ এবং আরেকজন প্রিয় ইএনটি কলিগকে এই দুইজন জটিল রোগী রেফার করে সেবা প্রদানের সুযোগ দেয়ার জন্য।

আলহামদুলিল্লাহ। বিশ্বজুড়ে সমাদ্রিত ও মর্যাদাপূর্ণ ডিগ্রি ডিপ্লোমা ইন অটোল্যারিংগলজি DLO (RCS England) অর্জন করেছি।

Image
     আলহামদুলিল্লাহ। রয়েল কলেজ অফ ইংল্যান্ড হতে আয়ারল্যান্ড পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত MRCS ENT OSCE ফাইনাল পার্ট পাশের মাধ্যমে বিশ্বজুড়ে সমাদ্রিত ও মর্যাদাপূর্ণ ডিগ্রি ডিপ্লোমা ইন অটোল্যারিংগলজি DLO (RCS England) অর্জন করেছি। এটি আমার বাংলাদেশের অর্জিত FCPS (ENT) ডিগ্রির পাশাপাশি ইংল্যান্ড ও আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতির মাধ্যমে কর্মক্ষেত্রে আমাকে আরো উৎসাহিত করবে। বগুড়া সহ সারা বাংলাদেশে নাক-কান-গলার আরো উন্নত ও আন্তর্জাতিক মানের চিকিৎসা, অপারেশন ও গবেষণায় কাজ করে যাবো ইনশাল্লাহ।